About us

Pach Foron-পাঁচফোড়ন হলো বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে খাঁটি, নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয় প্রতিটি পরিবারের কাছে। আমরা বিশ্বাস করি, সুস্থ জীবনের শুরু নিরাপদ খাবার থেকে। তাই প্রকৃতির সেরা ও মানসম্মত খাদ্যসামগ্রী সরাসরি আপনার ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
নিরাপদ খাদ্যের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়েই Pach Foron-পাঁচফোড়ন এর যাত্রা শুরু। বর্তমান সময়ে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যালযুক্ত খাবারের উদ্বেগ বাড়তে থাকায় আমরা দেশের বিভিন্ন নির্ভরযোগ্য অঞ্চল থেকে বাছাইকৃত নিরাপদ খাদ্য সংগ্রহ করছি। ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পণ্যকে গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি পরিবারের কাছে স্বাস্থ্যসম্মত ও বিশ্বস্ত খাদ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।